মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৫ · হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা

কাফের এবং মুমিনদের চেহারা কীরকম হবে?

পৃ. ৫৯প্রশ্ন ৮অধ্যায় ১৫

মুমিনের চেহারা হবে উজ্জ্বল, কাফেরের চেহারা হবে কালো। আল্লাহর বাণী : সেদিন অনেক মুখ (ঈমান ও নেকআমলের আলোয়) উজ্জ্বল হবে আর কতক মুখ (কুফর ও পাপের কালিমায়) কালো হয়ে যাবে। (সূরা আলে ইমরান : আয়াত ১০৬)

আল্লাহর বাণী : সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে। আপনার রবের দীদার (দর্শন) লাভ করবে। সেদিন অনেক চেহারা (ভয়ে আতঙ্কে) বিবর্ণ হয়ে যাবে। তারা বুঝবে যে, তাদের সাথে এমন আচরণ করা হবে, যা তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেবে। (সূরা কিয়ামাহ : আয়াত ২২-২৫)

হযরত আবু হুরায়রা (রা.) ও আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, একবার কিছু সাহাবি নবিজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রভু আল্লাহ তাআলার দীদার পাব? নবিজি বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? তারা বললেন, জী না। নবিজি বললেন, তোমরা সেদিন এভাবে তোমাদের প্রভুর দীদার লাভ করবে। (সহিহ বুখারি শরীফ : হাদিস ৮০৬, ৪৫৮১)

হযরত জারীর (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবিজি এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে উপস্থিত সাহাবিগণকে জিজ্ঞাসা করেন, তোমরা এ পূর্ণিমার চাঁদটি যেভাবে দেখছো তোমরা তোমাদের প্রভুকেও এমিনভাবে দেখতে পাবে। এ নিয়ামত লাভের সহায়ক হিসেবে তোমরা একটি কাজ করতে পারো, সূর্য উদয়ের আগের নামায (ফজর) আর সূর্যাস্তের আগের নামায (আসর) যেন না ছুটে যায়। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৫৫৪)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৫৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।