মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৫ · হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা

যে অর্থ-সম্পদের যাকাত দেয়নি তার কী হবে?

পৃ. ৬০প্রশ্ন ১০অধ্যায় ১৫

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যাকে আল্লাহ ধন-সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার যাকাত আদায় করেনি, তার সে ধন-সম্পদকে কিয়ামতের দিন একটি সাপের রূপ দেওয়া হবে। যার মাথায় চুল থাকবে এবং চোখের উপর দুটি কালো দাগ থাকবে। সাপটিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সেটি তার মুখে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার ধন-সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থসম্পদ। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৪৫৬৫)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৬০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।