আল্লাহর আরশের ছায়াতলে সাত শ্রেণির লোক কিয়ামতের দিন আশ্রয় পাবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহ সাত শ্রেণির মানুষকে হাশরের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। যে দিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।
তারা হলেন : ১. ন্যায়পরায়ণ বাদশাহ, ২. ঐ যুবক, যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, ৩. ঐ ব্যক্তি, যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে ৪. আর ঐ দুই ব্যক্তি, যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়, ৫. আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, ৬. ঐ ব্যক্তি, যাকে কোনো সুন্দরী ও সুন্দরী নারী খারাপ কাজের প্রস্তাব দেয়, আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি এবং ৭. ঐ ব্যক্তি, যে এমন গোপনতার সঙ্গে দান-সদকা করে, তার বা হাতও জানে না তার ডান হাত কী দান করে। (বুখারি শরীফ : হাদিস নং ১৭৪-১৪২৩ মুসলিম : হাদিস নং ১০৩১, তিরমিজি ২৩৯১)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৫৮ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)