মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৫ · হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা

যারা লোকদেখানো নামাজ পড়তো, তাদের কী হবে?

পৃ. ৫৯প্রশ্ন ৭অধ্যায় ১৫

তারা কিয়ামতের দিন আল্লাহর পায়ে সিজদা করতে চাইবে তবেই পারবে না। আল্লাহর বাণী : স্মরণ করো, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা, সেদিন তাদেরকে আহবান করা হবে সাজদাহ করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। (সূরা আল কলম : আয়াত নং ৪২)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : “আমাদের রব তাঁর পায়ের গোছা” অনাবৃত করবেন, ফলে প্রতিটি মুমিন নর ও নারী তাঁর জন্য সিজদাহ করবেন। পক্ষান্তরে, যারা দুনিয়াতে প্রদর্শনেচ্ছা কিংবা সুনামের উদ্দেশ্যে সিজদাহ করেছিল, তারা সিজদাহ করতে সক্ষম হবে না। তারা সিজদাহ করতে যাবে কিন্তু তাদের পিঠ বাঁকা হবে না। (বুখারি শরীফ : হাদিস নং ৪৯১৯)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৫৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।