মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৫ · হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা

সুদখোরের কী শান্তি হবে?

পৃ. ৬১প্রশ্ন ১২অধ্যায় ১৫

রাসূলুল্লাহ (ﷺ) সাহাবিদেরকে বললেন : গত রাতে আমার কাছে দু’জন আগন্তুক আসল। তারা আমাকে উঠাল। আর আমাকে বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। এবং একটি নদীর (তীরে) গিয়ে পৌছলাম। নদীটি ছিল রক্তের মতো লাল। আর দেখলাম, এই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে। আর নদীর তীরে অপর এক ব্যক্তি অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ঐ সাঁতারকারী ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সে ব্যক্তির কাছে এসে পৌছে, এবং তার মুখ খুলে দেয় আর ঐ ব্যক্তি তার মুখে একটি পাথর চুকিয়ে দেয়।

এরপর সে সাঁতার কাটতে থাকে। আবার তার কাছে ফিরে আসে, এবং তার মুখ খুলে দেয়, আর ঐ ব্যক্তি তার মুখে একটি পাথর চুকিয়ে দেয়। তিনি বলেন : আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? উত্তর করেন, এরা হলো সুদখোর। (সহিহ বুখারি শরীফ : হাদিস নং ৭০৪৭)

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৫ “হাশরের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা”, পৃ. ৬১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।