রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যখন জান্নাতি লোকদেরকে জান্নাতে দাখিল করা হবে এবং জাহান্নামি লোকদেরকে জাহান্নামে দাখিল করা হবে, তখন মৃত্যুকে
উপস্থিত করা হবে একটি সাদা মেষের আকারে। অতঃপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যেস্থলে দাঁড় করানো হবে। তখন কেউ বলবে, হে জান্নাতিগণ! তোমরা কি একে চেনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। অতঃপর বলা হবে, হে জাহান্নামিগণ! তোমরা কি একে চেনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এতো মৃত্যু। অতঃপর আদেশ দেওয়া হবে এবং উহাকে জবাই করা হবে। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৯১৮)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৪ “জাহান্নামের আজাব”, পৃ. ৮৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)