হাদিস : আমরা (সাহাবায়ে কেরাম) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসা ছিলাম। হঠাৎ ‘ধপাস’ আওয়াজ তিনি শুনতে পেলেন। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: এ কিসের আওয়াজ, তোমরা কি জানো? তখন উপস্থিত ব্যক্তিরা বলেন, আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন: এ একটি পাথর যা সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর তা কেবল গড়াতে থাকে। যেতে যেতে এখন তা তার অতল তলে গিয়ে পৌঁছেছে। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৯০৪-৬৯০৫)
অন্যত্র হাদিসে আসছে, আবু হুরায়রা (রা.) বলেন, শপথ সেই সত্তার, যার হাতে আবু হুরায়রার প্রাণ। জেনে রাখো, জাহান্নামের গভীরতা সত্তর খারিফ (অর্থাৎ, সত্তর হাজার বছরের পথ তূল্য)। (মুসলিম শরীফ : হাদিস নং ১৯৫)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৪ “জাহান্নামের আজাব”, পৃ. ৮৯ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)