রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন মৃত্যুকে উপস্থিত করা হবে একটি সাদা মেষের আকারে। অতঃপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যেস্থলে দাঁড় করানো হবে। তখন কেউ বলবে, হে জান্নাতিগণ! তোমরা কি একে চেনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। অতঃপর বলা হবে, হে জাহান্নামিগণ! তোমরা কি একে চেনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ, এতো মৃত্যু।
অতঃপর আদেশ দেওয়া হবে এবং উহাকে জবাই করা হবে। এরপর বলা হবে, হে জান্নাতিগণ! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানে থাকবে। হে জাহান্নামিগণ! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল (এখানেই থাকবে)। (মুসলিম শরীফ : হাদিস নং ৬৯১৮)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৬ “মৃত্যুর মৃত্যু”, পৃ. ৯৬ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)