মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ১৬ · হাশরের ময়দানে প্রশ্ন-উত্তর

মানুষের কোন ৫টি জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে?

পৃ. ৬৩প্রশ্ন ৪অধ্যায় ১৬

রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কিয়ামতের দিন মানুষে পা উঁঠাতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পাঁচ জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে।

১. বয়সের প্রশ্ন করা হবে যে, কোন ব্যস্ততায় তোমার জীবনকে শেষ করেছ?

২. যৌবনের প্রশ্ন করা হবে যে, কোন কাজে তোমার যৌবনকে নষ্ট করেছ?

৩. ধন-সম্পদের প্রশ্ন করা হবে, কোথা থেকে উপার্জন করেছ?

৪. কোথায় খরচ করেছ?

৫. এবং জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার সেই জ্ঞান ছিল তার উপরে কী আমল করেছো? (তিরমিজি শরীফ, হাদিস নং ২৪১৭)

হাদিসের শিক্ষা :

১. কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন। সমগ্র সৃষ্টি ঐ দিন আল্লাহর কাছে হাজির হবে। ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার শেষে জান্নাতি ও জাহান্নামি কারা তা ঘোষণা হবে।

২. হাশরের মাঠে যে প্রশ্ন করা হবে। এর প্রশ্নটি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগেই শেষ করতে হবে। তা না করতে পারলে তখন আফসোস করে কোনো লাভ হবে না।

৩. মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং মহান আল্লাহর সেরা দান। একে অপচয় না করে সঠিক পথে ব্যয় করতে হবে।

৪. যৌবনকালেকে ইবাদতের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে গ্রহণ করতে হবে। যাবতীয় সীমালঙ্ঘন ও পাপাচার থেকে দূরে থাকতে হবে।

৫. দুনিয়ার জীবন পরিচালনায় হালাল রুজি অর্জন করা শর্তহীন ফরজ। হারাম পথে আয়-রোজগার ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করতে হবে। কোনো অবস্থায়ই হারামের পথে মাল-সম্পদের এক সুতোও ব্যয় করা যাবে না।

৬. শুধু জ্ঞান অর্জন করাই সার্থকতা নয় বরং অর্জিত জ্ঞানকে আমলে রূপান্তর করাই সফলতা। সফলতার ফায়সালা হবে আমলের ওপর।

সূত্র: Life-After-Death, অধ্যায় ১৬ “হাশরের ময়দানে প্রশ্ন-উত্তর”, পৃ. ৬৩ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।