দুনিয়া উদ্দেশ্য করে ইলেম অর্জনকারী, অহংকারী, পরনিন্দাকারী ও চোগলখোর ব্যক্তি, আত্মহত্যাকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হারাম ভক্ষণকারী, উপকার করে খোটা দানকারী, ঋণগ্রস্ত ব্যক্তি, ব্যাভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী গরিব, কঠোরতাবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি, দুর্দশাগ্রস্তদের উপর অত্যাচারকারী, কালো কলপ ব্যবহারকারী, ওয়ারিশকে বঞ্চিতকারী, মদ পানে অভ্যস্তকারী, অন্যায়ভাবে মানুষকে নিযাতনকারী ও পর্দাহীন নারী।
দুনিয়া উদ্দেশ্য করে ইলেম অর্জনকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, যদি কেউ সে ইলমকে পার্থিব স্বার্থের জন্য শিখে করে, সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পাবে না, অর্থাৎ, জান্নাতের সুগন্ধি পাবে না। (ইবনে মাজাহ শরীফ : হাদিস নং ২৫২)
অহংকারী ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না। (মুসলিম শরীফ : হাদিস নং ৯১)
অহংকার মূলত কী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যার মনে যারা (যবের দানা পরিমাণ) গর্ব বা অহংকার থাকবে- সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরপর জৈনক ব্যক্তি বললেন, মানুষ এটাই পছন্দ করে যে, তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক (তাহলে তাও কি অহংকার)? উত্তর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ সুন্দর ও তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা। (সহিহ মুসলিম : হাদিস নং ৯১, সুনানে আত-তিরমিজি : হাদিস নং ১৯৯৮, সুনানে আবু দাউদ : হাদিস নং ৪০৯১)
পরনিন্দাকারী ও চোগলখোর ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: চোগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসলিম শরীফ : হাদিস নং ১৯২)
আত্মহত্যাকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে
অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের মধ্যে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে। (বুখারি শরীফ : হাদিস নং ৫৩৬৩)
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (বুখারি শরীফ : হাদিস নং ৫৫৫৮, আবু দাউদ শরীফ, হাদিস নং ১৬৯৬)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : (নফল) রোযা, নামায ও সদকা অপেক্ষাও উত্তম আমলের কথা তোমাদের বলব কি? সাহাবিগণ বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন: পরস্পর সুসম্পর্ক স্থাপন করা। কেননা, পরস্পর সম্পর্ক বিনষ্ট করা হলে দ্বীন ধ্বংসকারী বিষয়। (তিরমিজি শরীফ : হাদিস নং ২৫১১)
হারাম ভক্ষণকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত, উহা বেহেশতে প্রবেশ করবে না। (মিশকাত শরীফ : হাদিস নং ২৭৮৭)
উপকার করে খোটা দেয়া : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: প্রতারণাকারী, কৃপণ এবং দান করে খোটা প্রদানকারী জান্নাতে প্রবেশ করবে না। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৯৬৯)
ঋণগ্রস্ত ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কয়েকজন আনসারি ব্যক্তির মৃত দেহ আনা হলো জানাজার নামায আদায় করার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা নিজেরাই স্বীয় সাহিবের উপর জানাজার নামায আদায় করো, যেহেতু সে ঋণগ্রস্ত। (নাসায়ি শরীফ : হাদিস নং ১৯৬৪)
ব্যাভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী গরিব : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের (গুনাহ থেকে) পবিত্র করবেন না। তাদের প্রতি তাকাবেনও না। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (এরা হলো) ব্যাভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী বাদশাহ ও অহংকারী দরিদ্র ব্যক্তি। (মুসলিম শরীফ : হাদিস নং ১৯৭)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : চার ব্যক্তিকে আল্লাহ তা'আলা অপছন্দ করেন - শপথকারী বিক্রেতা, অহংকারী ফকির, বৃদ্ধ ব্যাভিচারী এবং অত্যাচারী শাসক। (নাসায়ি শরীফ : হাদিস নং ২৫৭৮)
কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: কঠোর ও কর্কশ-স্বভাব ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। (মিশকাত শরীফ : হাদিস নং ৫০৮০)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : কোনো নির্দোষ গোলামকে যদি কেউ অপবাদ দেয় তাহলে আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সেই ব্যক্তির উপর হদ কায়েম করবেন। তবে গোলামটি যদি বাস্তবিকই দোষী হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৯৫৩)
অন্যত্রে রাসূলুল্লাহ (ﷺ) বলেন : মু’মিন হলো সরল ভদ্র আর পাপিষ্ঠ ব্যক্তি প্রতারক, পোকাবাজ, নীচ ও অসভ্য হয়ে থাকে। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৯৭০)
দুর্ব্যবহারকারী ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: দুর্ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (তিরমিজি শরীফ : হাদিস নং ১৯৫২)
অধীনস্থদের উপর অত্যাচারী ব্যক্তি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: চাকরের প্রতি অসদাচরণকারী জান্নাতে প্রবেশ করবে না। (ইবনে মাজাহ : হাদিস নং ৩৬৯১)
কালো কলপ ব্যবহারকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: শেষ যামানায় এমন কতক লোক হবে, যারা কুবতরের বুকের মতো কালো রিযাব লাগাবে, তারা বেহেশতের গন্ধও পাবে না। (নাসায়ি শরীফ : হাদিস নং ৫০৭৪)
ওয়ারিশকে বঞ্চিতকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি তার ওয়ারিশকে মীরাছ দেওয়া থেকে পালায়, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে জান্নাতের মীরাছ থেকে বঞ্চিত রাখবেন। (ইবনে মাজাহ : হাদিস নং ২৭০৩)
মদ পানে অভ্যস্তকারী : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: শরাব পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। (ইবনে মাজাহ : হাদিস নং ৩৩৭৬)
অন্যায়ভাবে মানুষকে নিযাতনকারী ও পর্দাহীন নারী:- রাসূলুল্লাহ (ﷺ) বলেন: জাহান্নামবাসী দু’ধরনের লোক এমন আছে যাদের আমি (এখনো) দেখতে পাইন।
একদল লোক, যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে পিটাবে। আর এক দল স্ত্রীলোক, যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্রা, (সুখ সম্পদ ভোগকারিণী হয়েও অকৃতজ্ঞা) যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের ন্যায়। ওরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার খুশবুও পাবে না। অথচ এত এত দূর থেকে তার খুশবু পাওয়া যায়। (মুসলিম শরীফ : হাদিস নং ৫৩১৭)
হতাশা নয়, আশার বাণী হলো-আল্লাহ্ তা'আলা বলেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গোনাহ মাফ করে দিবেন। যিদও উপযুক্ত কাজগুলো করিবার গোনাহের অন্তর্ভুক্ত।
নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যন্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শিরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। ( সূরা আন নিসা : আয়াত নং ৪৮)
সূত্র: Life-After-Death, অধ্যায় ২৫ “যারা জান্নাতে যাবে না”, পৃ. ৯১ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)