কাফেরদের জন্য মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি হবে। আল্লাহর বাণী : আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ কবজ করছিল, তাদের চেহারায় ও পিছনে আঘাত করে, আর (বলছিল) ‘তোমরা জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো’। (সূরা আনফাল : ৫০)
নবিজি (ﷺ) বলেন : মুমিনের যখন জান কবজ করা হয়, তখন পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৪৭৫৮)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : তোমাদের কাউকে পিপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করো, শহীদের নিহত হওয়ার কষ্ট তার চেয়ে বেশি হবে না।’ (সুনানে নাসায়ি শরীফ : হাদিস নং ৩১৬১)
সূত্র: Life-After-Death, অধ্যায় ৩ “মৃত্যুর যন্ত্রণা”, পৃ. ২৪ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)